সালথায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়: মিলাদ ও দোয়ায় আবেগঘন আয়োজন

শিক্ষা
সালথায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়: মিলাদ ও দোয়ায় আবেগঘন আয়োজন
১৬ এপ্রিল ২০২৬, ৫:৪৫ পিএম

ফরিদপুরের সালথা উপজেলায় দাখিল পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় উপলক্ষে আবেগঘন পরিবেশে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় মিলনমেলায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় সালথা দাখিল মাদ্রাসার উদ্যোগে প্রতিষ্ঠানটির হলরুমে এ আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং সুপারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দবির উদ্দিন বলেন, “তোমরাই দেশের আগামীর সম্পদ। জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়; নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে নিজেদের দক্ষতা বাড়াতে হবে।”

এ সময় মাদ্রাসার শিক্ষক সোহেল রানা, হুমায়ুন কবিরসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, চলতি বছরে প্রতিষ্ঠানটি থেকে ১০৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে।অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শিক্ষক ফেরদাউস আহমেদ। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও কল্যাণ কামনা করা হয়।পুরো আয়োজনজুড়ে ছিল আবেগ, ভালোবাসা ও শুভকামনার ছোঁয়া—যা বিদায়ী শিক্ষার্থীদের মনে দীর্ঘদিন স্মৃতিময় হয়ে থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ

শিক্ষা এর আরও সংবাদ

আরো পড়ুন