হোসেনপুরে সুষ্ঠু ও নকলমুক্ত এসএসসি-২০২৬ পরীক্ষা গ্রহণে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

শিক্ষা
হোসেনপুরে সুষ্ঠু ও নকলমুক্ত এসএসসি-২০২৬ পরীক্ষা গ্রহণে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৪ এএম

এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার, কক্ষ পর্যবেক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও  নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এসময় উপজেলা প্রশাসক ও  নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, এসএসসি ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষা। এ পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা অনেক। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় বরদাস্ত করা হবে না এবং এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নকল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে একটি সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে অভিভাবক ও সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন এবং এর মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ