গোবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এসআরডি এর ব্যাতিক্রমী উদ্যোগ

শিক্ষা
গোবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এসআরডি এর ব্যাতিক্রমী উদ্যোগ
০৩ এপ্রিল ২০২৬, ৪:৩৭ পিএম

গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফ্রি শরবত বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক সংগঠন সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি)।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এদিন সকাল ৯টার পর থেকেই ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকরা গোবিপ্রবি কেন্দ্রে আসতে শুরু করেন। সকাল থেকেই তীব্র রোদ ও তাপদাহে পরীক্ষার্থীদের অবস্থা কষ্টকর হয়ে ওঠে।

এ সময় পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের ক্লান্তি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় এসআরডি। সংগঠনটি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে সুপেয় ঠান্ডা পানি ও ফ্রেশ জুস বিতরণ করে। পাশাপাশি ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং পরীক্ষার সিট খুঁজে পেতে সহযোগিতাও প্রদান করে।

পরীক্ষা চলাকালীন সময়ে এই কার্যক্রম পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য উপস্থিত ছিলেন। তারা এসআরডির এই উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

একজন পরীক্ষার্থী বলেন, "এই উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট পর্যন্ত আসতে তৃষ্ণা লেগেছিল। এখন এক গ্লাস শরবত খেয়ে ভালো লাগছে, ক্লান্তিও দূর হয়েছে।"

পরিক্ষার্থীরদের সাথে আসা অভিভাবকদের মধ্যে থেকে একজন অভিভাবক বলেন, "একদল শিক্ষার্থী বিনামূল্যে ফ্রেশ শরবত বিতরণ করছে—উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এতে আমাদের অনেক উপকার হয়েছে।"

ব্যতিক্রমী এই উদ্যোগটির বিষয়ে এসআরডির অর্থ সম্পাদক মেহেদী হাসান বলেন, "এসআরডি মূলত একটি সামাজিক গবেষণামূলক প্রতিষ্ঠান। গবেষণার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানে আমরা কাজ করে থাকি। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের তাপদাহে কিছুটা স্বস্তি দিতে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য শুধু তথ্য সহায়তা দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি ও তাদের দক্ষতা উন্নয়ন করা। সর্বোপরি এই কার্যক্রমে যুক্ত সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি