“বিদায় মানে শেষ নয়, নতুন স্বপ্নের ডাক”

ফকিরহাটে খানজাহানপুর মোহাম্মাদিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়

শিক্ষা
ফকিরহাটে খানজাহানপুর মোহাম্মাদিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়
০৭ এপ্রিল ২০২৬, ৪:৫৯ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার খানজাহানপুর মোহাম্মাদিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। পরে ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্যে বলা হয়, বর্তমান বিশ্বে টিকে থাকতে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় অর্জন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করা হয়।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মারিয়াম খাতুন ও লামিয়া খাতুন তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠান তাদের জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দিয়েছে।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও উপহার প্রদান করা হয়।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ