জয়পুরহাটে শিশুদের মধ্যে বাড়ছে ডায়রিয়া ও হামের প্রকোপ, হাসপাতালে অধিক রোগীর চাপ

জয়পুরহাটে শিশুদের মধ্যে বাড়ছে ডায়রিয়া ও হামের প্রকোপ, হাসপাতালে অধিক রোগীর চাপ
০৪ এপ্রিল ২০২৬, ৩:০১ এএম

জয়পুরহাটে হঠাৎ করেই শিশুদের মধ্যে ডায়রিয়া ও হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘণ্টায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৭০ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত আরও ৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।

হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় জয়পুরহাট জেনারেল হাসপাতালের শিশু বিভাগে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করেছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা প্রদান করছেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, “হামে আক্রান্ত শিশুদের জন্য আমরা পৃথক ব্যবস্থাপনায় চিকিৎসার ব্যবস্থা করেছি। একই সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যাও বাড়ছে, যা নিয়ে আমরা অত্যন্ত সতর্ক আছি।” তিনি আরও উল্লেখ করেন যে, প্রচণ্ড গরম আবহাওয়া এবং বিশুদ্ধ পানির অভাবই ডায়রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

চিকিৎসকরা অভিভাবকদের পরামর্শ দিয়েছেন যে, শিশুদের মধ্যে হামের সামান্য লক্ষণ দেখা দিলেও যেন দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হন। পাশাপাশি কোনো ধরনের গুজবে কান দিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশুদ্ধ পানি পান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব বলে তারা মনে করছেন।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

স্বাস্থ্য-চিকিৎসা এর আরও সংবাদ

আরো পড়ুন