গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ জন

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ জন
নিউজ ডেস্ক
০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পিএম
গোপালগঞ্জে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে তুবা ইসলাম তোহা নামে ১০ মাস বয়সী এক কন্যাশিশু সম্প্রতি মারা গেছে, যা পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে। এছাড়া আরও ৩ জনের শরীরে হামের পজিটিভ রিপোর্ট নিশ্চিত হয়েছে।

তবে শুধু হাসপাতালেই নয়, জেলার বিভিন্ন এলাকায় অনেক শিশু বাড়িতেই চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে, যা প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১০ জন, কোটালীপাড়া উপজেলায় ৭ জন, কাশিয়ানী উপজেলায় ৪ জন এবং মুকসুদপুর উপজেলায় ৬ জন রয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জীবিতেশ বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে আক্রান্তদের মধ্যে ১৯ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

তিনি বলেন, এখানে ২০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে।

এদিকে, স্বাস্থ্য বিভাগ আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো চিকিৎসা ও টিকাদান নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি