মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন
০৭ এপ্রিল ২০২৬, ১:৩৬ পিএম

স্বাস্থ্য সেবা বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রান' এ প্রতিপাত্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনীষ্ঠা চাকমা সভাপতিত্ব ও মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোয়াজ্জেম হোসেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং মহালছড়ি উপজেলা কৃষি এবং প্রাণী সম্পদ কর্মকর্তা সহ প্রমুখ বক্তব্য রাখেন। 

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন সরকার স্বাস্থ্য সেবা প্রতিটি মানুষের দৌড় গড়ায় পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। যার মাধ্যে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে।

কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, কালাজ্বর সহ সংক্রামক রোগ প্রতিরোধ, টিকাদান কর্মসূচি  ব্যাপক সফলতা অর্জন করেছে সরকার যা বিশ্ব ব্যাপী প্রশংসিত হয়েছে। 

সরকার এখন দেশের সব মানুষের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে গুণগতমানের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সার্বজনীন স্বাস্থ্য সেবার মাধ্যমে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছে । সেখানে সবার সহযোগীতা প্রয়োজন।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

স্বাস্থ্য-চিকিৎসা এর আরও সংবাদ

আরো পড়ুন