দিল্লি-ঢাকা মৈত্রীর নতুন দিগন্ত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফর ও জয়শঙ্করের সাথে বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফর ও জয়শঙ্করের সাথে বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ছবিঃসংগৃহীত

নিউজ ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ৬:০২ পিএম

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠক শেষে ড. জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে একমত পোষণ করেছে।

সফরের শুরুতেই গত ৭ এপ্রিল দিল্লি পৌঁছালে ড. খলিলুর রহমানকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তাঁদের মধ্যে এক বিশেষ বৈঠক ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে গঙ্গা পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ নিশ্চিত করা, ভিসা নীতি সহজীকরণ এবং হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত হস্তান্তরের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে। এছাড়া ভারতের জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরির সাথেও তাঁর বৈঠক নির্ধারিত রয়েছে।

সফরের শেষ পর্যায়ে এক ব্যতিক্রমী কূটনৈতিক ঘটনা ঘটতে যাচ্ছে। আগামীকাল দিল্লি থেকে মরিশাসের পোর্ট লুইসের উদ্দেশে রওনা দেবেন ড. খলিলুর রহমান। প্রায় ১০ ঘণ্টার এই দীর্ঘ বিমানযাত্রায় তাঁর সাথে একই ফ্লাইটে থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও। দীর্ঘ এই আকাশপথের যাত্রায় দুই দেশের শীর্ষ এই দুই কূটনীতিকের মধ্যে অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আরও গভীর আলোচনার সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

আন্তর্জাতিক এর আরও সংবাদ

আরো পড়ুন