ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে বিশ্বনেতাদের প্রতি নেতানিয়াহুর আহ্বান
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে বিশ্বনেতাদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (২২ মার্চ) দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে হামলার একটি স্থান পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
নেতানিয়াহু দাবি করেন, ইতোমধ্যে কিছু দেশ এই যুদ্ধে যুক্ত হওয়ার পথে এগোচ্ছে। এ সময় তিনি আরও বিস্তৃত আন্তর্জাতিক অংশগ্রহণের ওপর জোর দেন।
তিনি ইরানের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ আনেন। বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, তেহরানের এমন সক্ষমতা রয়েছে, যা দিয়ে তারা দূরপাল্লার হামলা চালিয়ে ইউরোপের গভীর অঞ্চল পর্যন্ত আঘাত হানতে পারে।
আপনার মতামত লিখুন