এখন পর্যন্ত ৪০০ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান: ইসরায়েল

এখন পর্যন্ত ৪০০ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান: ইসরায়েল
নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১২:৪০ এএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরান এখন পর্যন্ত ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরাইয়েলের সামরিক বাহিনী।


রোববার (২২ এপ্রিল) ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাভ শোশানি সাংবাদিকদের জানান, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় ৯২ শতাংশ সফলভাবে প্রতিহত করা হয়েছে। তিনি বলেন, 'আমাদের ইন্টারসেপশন রেট খুবই ভালো, প্রায় ৯২ শতাংশ মিসাইল ধ্বংস করা সম্ভব হয়েছে।'


তবে সব হামলা ঠেকানো যায়নি। শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ১৭৫ জনকে চিকিৎসা নিতে হয়েছে বলে জানা যায়।


ইসরায়েলি বাহিনী বলছে, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হামলা মোকাবিলায় উচ্চ প্রস্তুতি রয়েছে। চলমান সংঘাতে উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে চলেছে।