ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে “সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান” নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে “খুব ভালো ও গঠনমূলক” আলোচনা হয়েছে এবং এই সংলাপ সপ্তাহজুড়ে চলবে।
এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সব ধরনের সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
ট্রাম্প জানান, চলমান আলোচনা সফল হলে এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে বর্তমান সংঘাতের একটি স্থায়ী সমাধান পাওয়া যাবে।
শনিবার রাতে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেধে দেন, না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো "ধ্বংস করে দেবে" বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প, এবং বলেন 'সবচেয়ে বড়টি দিয়েই তা শুরু হবে'।
আপনার মতামত লিখুন