যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, দাবি নাকচ ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “গঠনমূলক আলোচনা”র দাবি করলেও তা সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের সরাসরি বা কারও মাধ্যমে যোগাযোগই হয়নি।
ফার্স নিউজের বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই চলছে না—এমনকি মধ্যস্থতাকারীর মাধ্যমেও কোনো যোগাযোগ স্থাপিত হয়নি।
এদিকে ট্রাম্প দাবি করেছিলেন, দুই দেশের মধ্যে “খুব ভালো ও 'ফলপ্রসূ' আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষাপটে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
তবে ইরানি সূত্রের দাবি, এই সিদ্ধান্ত মূলত তেহরানের কঠোর হুঁশিয়ারির ফল। ইরান সতর্ক করেছিল, তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে পশ্চিম এশিয়াজুড়ে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।
আপনার মতামত লিখুন