ইরান চুক্তিতে রাজি না হলে ‘বোমাবর্ষণ’ চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

ইরান চুক্তিতে রাজি না হলে ‘বোমাবর্ষণ’ চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের
২৪ মার্চ ২০২৬, ১২:৫৪ এএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লিখেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ভুয়া খবর ছড়িয়ে আর্থিক ও তেলের বাজার প্রভাবিত করার চেষ্টা চলছে, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংকটে পড়েছে, তা থেকে বের হতে পারে।’

এদিকে মেহর নিউজ অ্যাজেন্সি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা হয়নি। ট্রাম্পের বক্তব্যকে তারা জ্বালানির দাম কমানোর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইচ্ছাকৃতভাবেই আলোচনায় যুক্ত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করছেন না, কারণ এতে তাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি থেকে ট্রাম্প সরে আসার ঘোষণা দেন এমন এক সময়ে, যখন ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে।

যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে রাজনৈতিক চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে। ট্রাম্পের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করে, ইরানের কঠোর সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পিছু হটেছেন।