মণিরামপুরে সাংবাদিক মোশাররফ হোসেনের নামে ‘মিথ্যা মামলা’: ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল, প্রতিবাদে রিপোর্টার্স ক্লাব

গণমাধ্যম
মণিরামপুরে সাংবাদিক মোশাররফ হোসেনের নামে ‘মিথ্যা মামলা’: ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল, প্রতিবাদে রিপোর্টার্স ক্লাব
০৯ এপ্রিল ২০২৬, ৫:৪৩ পিএম

যশোরের মণিরামপুরে দায়িত্বশীল সাংবাদিক মো: মোশাররফ হোসেনের নামে দায়ের করা ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সাংবাদিক মহলে। মণিরামপুর রিপোর্টার্স ক্লাব এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়েছে।

‎জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ ইং তারিখে উপজেলার রাজগঞ্জ এলাকার ঝাঁপা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। অথচ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত না থাকা সত্ত্বেও, সম্পূর্ণ অন্যায়ভাবে সাংবাদিক মোশাররফ হোসেনকে মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

‎স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের সময় মোশাররফ হোসেন পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন এবং আহতদের রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু রহস্যজনকভাবে সেই মানবিক ভূমিকাকেই উপেক্ষা করে তাকে মামলার আসামি বানানো হয়েছে, যা স্পষ্টভাবে প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

‎সাংবাদিক নেতৃবৃন্দ বলছেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ ও হয়রানির একটি নোংরা প্রচেষ্টা।” তারা আরও বলেন, “সত্য তুলে ধরার অপরাধে যদি সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়ানো হয়, তবে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনি সংকেত।”

‎মণিরামপুর রিপোর্টার্স ক্লাব অবিলম্বে এই ‘ভিত্তিহীন’ মামলা প্রত্যাহার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
ইবিতে জামায়াতপন্থী শিক্ষক সংগঠন ‘গ্রীণ ফোরাম’র নেতৃত্বে ড. মোস্তাফিজ-ওবায়দুল

ইবিতে জামায়াতপন্থী শিক্ষক সংগঠন ‘গ্রীণ ফোরাম’র নেতৃত্বে ড. মোস্তাফিজ-ওবায়দুল

শিক্ষা
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ

গণমাধ্যম এর আরও সংবাদ

আরো পড়ুন