সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন

ইউএনও সম্রাট হোসেনের হস্তক্ষেপে কাটলো প্রবেশপত্র জটিলতা

গণমাধ্যম
ইউএনও সম্রাট হোসেনের হস্তক্ষেপে কাটলো প্রবেশপত্র জটিলতা
১৯ এপ্রিল ২০২৬, ৮:৩৬ পিএম

‎যশোরের মণিরামপুরে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের যমজ দুই শিক্ষার্থীর ‘প্রবেশপত্র কেলেঙ্কারি’ নিয়ে জাতীয় দৈনিক “নয়া সংবাদ„সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেনের সরাসরি হস্তক্ষেপে সমস্যার দ্রুত সমাধান হয়েছে।

‎‎জানা যায়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও যমজ দুই ভাই জিহান ও রিহানকে মানবিক বিভাগের প্রবেশপত্র দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এই সংবাদের কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি গণমাধ্যমে উঠে এলে দ্রুত প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বিষয়টি জানার পর নিজ উদ্যোগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে ভুল সংশোধনের জন্য কঠোর নির্দেশনা দেন। তাঁর সরাসরি তদারকিতে অল্প সময়ের মধ্যেই প্রবেশপত্র সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়।

‎‎প্রবেশপত্র সংশোধন হওয়ায় শিক্ষার্থীরা এখন তাদের নিজ বিভাগেই (বিজ্ঞান) এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এর ফলে পরীক্ষার্থী, পরিবার এবং স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ইউএনও’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ভুক্তভোগী পরিবার জানায়, "গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হলে হয়তো এই সমস্যার সমাধান এত দ্রুত হতো না। আমরা সংবাদকর্মী ও প্রশাসনের কাছে ঋণী।

‎এলাকাবাসীর মতে, ইউএনও’র এই সময়োপযোগী পদক্ষেপ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তবে একই সাথে তারা সংশ্লিষ্ট বিদ্যালয়ের এমন চরম গাফিলতির নেপথ্যে দায়ীদের চিহ্নিত করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

‎‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন জানান, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তিনি বলেন, "গণমাধ্যমে বিষয়টি আসার পরেই আমি সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেই। অল্প সময়ের মধ্যে শিক্ষা বোর্ডের মাধ্যমে ভুল সংশোধন করা সম্ভব হয়েছে। এখন আর তাদের পরীক্ষায় বসতে কোনো বাধা নেই।

‎‎গণমাধ্যমের সচেতন ভূমিকা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের সমন্বয়ে শেষ পর্যন্ত রক্ষা পেল দুই মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

গণমাধ্যম এর আরও সংবাদ

আরো পড়ুন