প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি
নিউজ ডেস্ক
২০ মার্চ ২০২৬, ৩:১৪ এএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।

নরেন্দ্র মোদি বলেন, বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। তিনি আরো বলেন, ‘ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি।’

আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় হোক। মহামান্য, অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণ করুন।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি