জাতীয় ঈদগাহে নামাজ শেষে 'যমুনায়' কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়

জাতীয়
জাতীয় ঈদগাহে নামাজ শেষে 'যমুনায়' কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ শুভেচ্ছা বিনিময় করেন

নিউজ ডেস্ক
২১ মার্চ ২০২৬, ৬:২৩ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (২১ মার্চ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ২০ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ উপস্থিত হন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করতে আসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। একে একে বিভিন্ন দেশের প্রতিনিধিগণ প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

কূটনীতিকদের সঙ্গে এই বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে, সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত করেন এবং উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি