বাংলাদেশের জন্য শ্রমবাজার খুলে দিতে রাজি মালয়েশিয়া

প্রবাস
বাংলাদেশের জন্য শ্রমবাজার খুলে দিতে রাজি মালয়েশিয়া
০৯ এপ্রিল ২০২৬, ৩:৪০ পিএম
বাংলাদেশের জন্য শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে রাজি হয়েছে মালয়েশিয়া। বুধবার (৮ এপ্রিল) পুত্রজায়ায় অনুষ্ঠিত দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্বচ্ছ, ন্যায্য ও ব্যয়-সাশ্রয়ী নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে। বিশেষ করে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমিয়ে অভিবাসন ব্যয় হ্রাসের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

একইসঙ্গে মালয়েশিয়া একটি প্রযুক্তিনির্ভর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে, যেখানে নিয়োগ ব্যয় সম্পূর্ণভাবে নিয়োগদাতাদের বহনের বিষয়টি নিশ্চিত করা হবে। ফলে কর্মীদের জন্য প্রায় বিনা খরচে বিদেশগমনের সুযোগ তৈরি হবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। বৈঠকে শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় মানবপাচার সংক্রান্ত চলমান মামলাগুলো নিয়েও আলোচনা হয়। এক্ষেত্রে আইনের শাসন, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়।

এছাড়া অনিয়মিত শ্রমিকদের সমস্যা মোকাবিলা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সনদায়ন এবং তথ্য আদান-প্রদানে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করে দুই দেশ। বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনায় সন্তোষ প্রকাশ করে এবং নিয়মিত পরামর্শের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়।

সর্বশেষ

আরো পড়ুন
ইবিতে জামায়াতপন্থী শিক্ষক সংগঠন ‘গ্রীণ ফোরাম’র নেতৃত্বে ড. মোস্তাফিজ-ওবায়দুল

ইবিতে জামায়াতপন্থী শিক্ষক সংগঠন ‘গ্রীণ ফোরাম’র নেতৃত্বে ড. মোস্তাফিজ-ওবায়দুল

শিক্ষা
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ