যান্ত্রিক ত্রুটিতে নড়াইল এক্সপ্রেস বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

জনদুর্ভোগ
যান্ত্রিক ত্রুটিতে নড়াইল এক্সপ্রেস বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল ইসলাম জানান, বাসটি ছাড়ার আগেই চালক ইঞ্জিনের ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন।"চালক গাড়িটি নিয়ে বের হতে না চাইলেও মালিকদের জোরাজুরিতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন

২৭ মার্চ ২০২৬, ৫:৫৪ পিএম

যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসে থাকা অর্ধশতাধিক যাত্রীই অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর যশোরের মনিহার এলাকা থেকে ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দ হয়ে বাসটি বিকল হয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়লে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে বাসটির একাংশ ভস্মীভূত হয়ে যায়।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল ইসলাম জানান, বাসটি ছাড়ার আগেই চালক ইঞ্জিনের ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন।"চালক গাড়িটি নিয়ে বের হতে না চাইলেও মালিকদের জোরাজুরিতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এই অবহেলার বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি।"পুলিশ জানিয়েছে, কারিগরি ত্রুটি থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণভাবে গাড়িটি রাস্তায় নামানোর পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়