রামগঞ্জে আগুনে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই

জনদুর্ভোগ
রামগঞ্জে আগুনে  দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই

শাহনেওয়াজ হোসেন রাহাত এর উঠানো ছবি

০৪ এপ্রিল ২০২৬, ৭:০৭ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে নজরুল ইসলাম (৫২)নামের এক দিনমজুরের  বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৪ এপ্রিল)  সকাল ১০ টায় উপজেলার  ১০ নং ভাটরা  ইউনিয়নের রামসিংপুর গ্রামের দিনমজুর নজরুল ইসলামের বসত বাড়িতে। 

দিনমজুর নজরুল ইসলাম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড সৃষ্টি হয়ে মুহূর্তেই  আমার বসতবাড়ি  পড়ে ছাই হয়ে গেছে।  মূল্যবান মালামাল সহ কোন জিনিসপত্র  উদ্ধার করতে পারিনি।  এখন আমার পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে  জীবনযাপন ছাড়া আর কোন উপায় নাই। 

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল জানান বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে আগুন লেগে দিনমজুর নজরুল ইসলামের বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত  হয়ে গেছে।  নজরুলের পক্ষে বসতঘর নির্মাণ করা সম্ভব হবে না। স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও সুশীল সমাজ তার পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে আহবান জানাচ্ছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম  জানান,  অগ্নিকান্ডের ঘটনা শুনে পরিদর্শনের জন্য  প্রতিনিধি পাঠানো হয়েছে। পুনর্বাসনের জন্য  তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

রামগঞ্জ আসনের সংসদ সদস্য এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি জেনেছি। প্রসাশনকেও অবহিত করা হয়েছে।  দিনমজুর নজরুলকে সার্বিক সহযোগিতার জন্য আশ্বস্ত করা হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ