যশোরে মাওলানা ভাসানী পরিষদের প্রতিবাদ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা

সারাদেশ
যশোরে মাওলানা ভাসানী পরিষদের প্রতিবাদ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে মাওলানা ভাসানী পরিষদের ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

০৯ এপ্রিল ২০২৬, ৫:১০ পিএম

ইরানের ভূখণ্ডে মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়ানবাদী ইসরাইলের বর্বরোচিত সামরিক হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে মাওলানা ভাসানী পরিষদের ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করেন। এতে বক্তব্য রাখেন লেখক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু এবং জেলা সম্পাদক তসলিমুর রহমান।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক যোগেষ চন্দ্র দত্ত, নারী সংগঠক বর্ণালী সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ারুল করিম সোহেল এবং আইডিইবির জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিনসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মূলত ইরানের তেল সম্পদের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এই হামলায় ইরানের অসংখ্য নিরীহ নারী, শিশু ও রাজনৈতিক নেতা প্রাণ হারাচ্ছেন। ধ্বংস করা হচ্ছে দেশটির যোগাযোগ ব্যবস্থা, তেলক্ষেত্র ও জনপদ।

বক্তারা আরও বলেন, যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে পুনরায় হামলা চালানো ইসরাইলের একটি চরম ‘প্রতারণা’। আন্তর্জাতিক পরাশক্তিগুলোর বিরুদ্ধে ইরানের একার পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।মানববন্ধন থেকে বিশ্ব সম্প্রদায়ের প্রতি অবিলম্বে এই আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি, ইউনুস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সকল ‘অসম চুক্তি’ বাতিলেরও জোরালো আহ্বান জানানো হয়।

সর্বশেষ

আরো পড়ুন
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ
সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সারাদেশ