একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, পিরোজপুরের নেছারাবাদে খুশির জোয়ার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাটে এক প্রসূতি একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ‘সেবা’ প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়।চিকিৎসকদের মতে, মা ও তিন শিশু বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার গৃহবধূ নুসরাত জাহান (২২) প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হলে শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ কুমার বিশ্বাস তার অস্ত্রোপচার করেন। সফল অস্ত্রোপচার শেষে মাগরিবের সময় তিন নবজাতকের জন্ম হয়।
অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. প্রীতিশ বিশ্বাস জানান, এ ধরনের সিজারিয়ান অপারেশন কিছুটা জটিল হলেও সতর্কতার সাথে তা সম্পন্ন করা হয়েছে। মা ও শিশুরা এখন আশঙ্কামুক্ত এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সন্তানদের বাবা শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, "একসঙ্গে তিন কন্যাসন্তানের বাবা হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মা ও সন্তানরা সুস্থ থাকায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।"
এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা নবজাতকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
আপনার মতামত লিখুন