রায়পুরে সাংবাদিকের স্ত্রী'র দোকান দখল পৌর যুবদলের সদস্য সচিবের

সারাদেশ
রায়পুরে সাংবাদিকের স্ত্রী'র দোকান দখল পৌর যুবদলের সদস্য সচিবের
১৩ এপ্রিল ২০২৬, ১:৪১ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর পৌর যুবদলের সদস্য সচিব জাকির হোসেন কুন্ডের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক মুরাদের স্ত্রীর নামীও দোকান দখল করে নিয়েছে ফিল্ম স্টাইলে। 

সোমবার (১৩ ই এপ্রিল ) দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। 

সাংবাদিক মুরাদ জানান, মরিয়ম বেগম বীথি নামে তার স্ত্রীর একটি দোকান ২০২৩ সাল থেকে জেলা পরিষদ ডাক বাংলোর ২য় তলায় জেলা পরিষদ এর তৎকালীন চেয়ারম্যান এক আদেশে লিজ প্রদান করেন। সেই তালিকায় মরিয়ম বেগম বীথি, পিতা : ওসমান পাটোওয়ারী নামীও দোকানঘরটি বুজে নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। হঠাৎ করে জেলা পরিষদ এর নামে একটি ভুয়া তালিকা বানিয়ে দোকানটি তাদের নামে জানিয়ে দখল করে নেয়। 

জেলা পরিষদ এর একাউন্টস শাখার আতিকুর রহমান জানান, ২০২৩ সালে আমাদেরকে তৎকালীন চেয়ারম্যান এর নির্দেশে সাংবাদিক মুরাদকে তার স্ত্রীর নাম দোকান বুজিয়ে দেয়া হয়। প্রশাসক / চেয়ারম্যান না থাকায় জটিলতায় খাজনা আদায় করা যায় নি। দোকান গুলো নিয়ে প্রশাসক মহোদয় আমাদেরকে নতুন করে বরাদ্দ করার কোনো সিদ্ধান্ত জানান নি। একটি দোকান নিয়ে সমস্যা হলেও সাংবাদিক মুরাদ তার স্ত্রীর পক্ষে আসলেও, আরেকটি পক্ষ আসেন নি। 

জেলা পরিষদ এর সার্ভেয়ার মিজানুর রহমান দখল এর বিষয় বলেন, সাংবাদিক মুরাদ স্ত্রীর নামে একটি দোকান অনেক আগে দখল বুজিয়ে দেয়া হয়। সেখানে আমরা মিটার নামিয়ে তাকে ব্যবসার অনুমতি দিয়েছি। মরিয়ম বেগম বীথি নামের দোকান অন্য কেউকে বরাদ্দ বা নতুন করে আবেদন নেয়া হয়নি।

জেলা পরিষদ এর নির্বাহী আশারাফুন নাহার দোকানের বিষয়টি নিয়ে বলেন,সাংবাদিক মুরাদের স্ত্রীর নামীও দোকানটি অন্য কারো দখলের সুযোগ নেই। দোকান দখল এর ঘটনা অবহিত করলে আমরা আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি সাংবাদিক মুরাদকে।

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন