রায়পুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
আজ ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ উদযাপন করতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা জুড়ে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালির।
র্যালিতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, রায়পুর বণিক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়পুর উপজেলা শাখার নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার সাবেক মেয়র এ বি এম জিলানি এবং বাংলাদেশ পুলিশ এর সদস্যরা।
এছাড়া রায়পুর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে র্যালিটিকে প্রাণবন্ত করে তোলে।
র্যালিটি শুরু হয় রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি প্রাঙ্গণ থেকে এবং শেষ হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই র্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও বাঙালিয়ানার ছোঁয়া।
সব মিলিয়ে, বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রায়পুরবাসীর এই আয়োজন ছিল অত্যন্ত সফল ও আনন্দঘন।
আপনার মতামত লিখুন