সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত

সারাদেশ
সুন্দরবনের হরিণ লোকালয়ে  উদ্ধারের পর বনেই অবমুক্ত
১৬ এপ্রিল ২০২৬, ৫:০৭ পিএম

সুন্দরবন হতে একটি মায়াবী হরিণ সুতারখালী নদী পার হয়ে কালাবগী লোকালয়ে চলে আসে। এলাকাবাসী  দেখতে পেয়ে বন বিভাগকে জানালে তাৎক্ষণিক হরিণটি উদ্ধার করে তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে সুন্দরবন হতে একটি হরিণ কালাবগী এলাকায় চলে আসে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহয়তায় হরিণটি উদ্ধার করে। পরবর্তিতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে হড্ডা টহল ফাঁড়ির পাশ্ববর্তী এলাকার বনে অবমুক্ত করা হয়েছে ঐ হরিণটি। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও খুলনা রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে সুস্থ করেই বনে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোবারক হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, কালাবগী গ্রামের  আঃ মান্নান, রহিম সরদার সহ বন বিভাগের সদস্যরা। অন্যদিকে গত বুধবার সকাল ১০ টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা  মোবারক হোসেন ফুট প্রেট্রোলিং হাড্ডরা খাল এলাকা হতে ফাঁদে আটকে থাকা অবস্থায় একটি হরিণ উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই বনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ঐ অভিযানে পাটাকাটা এলাকা হতে ২০ টি  হরিণ ধরার সিটি ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকতা এজেডএম হাছানুর রহমান বলেন, বন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। 

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন