ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ

সারাদেশ
ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ
১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ এএম

রাঙামাটির কুদুকছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা এবং দুই নারীকে গুলিবিদ্ধ করার ঘটনায় প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উজোবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় গণতান্ত্রিক যুব ফোরাম বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বাঘাইছড়ি উপজেলা সহ-সাধারণ সম্পাদক সমর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সদস্য বীর চাকমা।

‎বক্তারা ধর্মশিং চাকমা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব “বৈসাবি” উদযাপনের পরপরই এ ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক। তারা এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেন, কোনো বিবেকবান মানুষ এ ধরনের সহিংসতা মেনে নিতে পারে না।

‎তাদের অভিযোগ, সন্তু লারমার অনুসারী একদল সদস্য   কুদুকছড়িতে ধর্মশিং চাকমার বাড়িতে হামলা চালায়। তিনি সরে যাওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ধাওয়া করে গুলি করে হত্যা করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমাও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

‎সমাবেশ থেকে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন