জয়পুরহাটের আক্কেলপুরে জুলাই আন্দোলনে শহীদ মিনহাজের মাকে জামায়াতের ঈদ উপহার প্রদান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জয়পুরহাটের আক্কেলপুরে শহীদ মিনহাজের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (১৮ মার্চ) উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে জুলাই আন্দোলনে শহীদ মিনহাজের বাড়িতে গিয়ে তার রত্নগর্ভা মায়ের হাতে এই ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন। আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপু, রুকিন্দীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, ইউনিয়ন সেক্রেটারি মো. মোতাসিম বিল্লাহ আপেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় কর্মীরা।শহীদের পরিবারের খোঁজখবর নেওয়া শেষে উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপু বলেন, "শহীদ মিনহাজ এবং তার মতো অগণিত বীরের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা এক নতুন ও স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের এই সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় এসব বীর শহীদের পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ঈদের এই আনন্দ যেন শহীদের পরিবারও কিছুটা হলেও উপভোগ করতে পারে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"ছেলের শূন্যতায় এবং ঈদের আগে এমন সম্মান ও উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ মিনহাজের মা। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, "ঈদের দিনগুলো কাছে আসলেই আমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আমার ছেলেটা দেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আজ যারা আমার মিনহাজের কথা মনে রেখে আমাদের বাড়িতে ছুটে এসেছেন, খোঁজখবর নিচ্ছেন, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি। দেশবাসী যেন আমার ছেলের আত্মত্যাগ ভুলে না যায় এবং আমি যেন আমার ছেলের হত্যার ন্যায্য বিচার দেখে যেতে পারি।" এসময় উপস্থিত স্থানীয় প্রতিবেশীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, "মিনহাজ অত্যন্ত ভদ্র, সাহসী ও পরোপকারী ছেলে ছিল। দেশের জন্য সে যে বুকের রক্ত দিয়েছে, তা আমাদের পুরো এলাকার জন্য গর্বের। ঈদের আগে জামায়াত নেতারা তাদের পরিবারের খোঁজখবর নিয়ে ও পাশে দাঁড়িয়ে যে সম্মান দেখালেন, তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।"দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগ সমাজে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
আপনার মতামত লিখুন