রাতে নিখোঁজ; সকালে মিলল গরু ব্যবসায়ীর লাশ

সারাদেশ
রাতে নিখোঁজ; সকালে মিলল গরু ব্যবসায়ীর লাশ

পাবনা সদর থানা। ছবি: নিজস্ব

১৯ এপ্রিল ২০২৬, ৭:১৮ পিএম

রাত থেকে নিখোঁজ ছিলেন গরু ব্যবসায়ী কুদ্দুস আলী শেখ (৫৫)। স্বজনরা খোঁজ করে তার সন্ধান পায়নি। কিন্তু পরদিন সকালে বাড়ির পাশে পুকুরের পাড় থেকে তার লাশ পাওয়া যায়।

এমন ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামে। রবিবার (১৯ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত কুদ্দুস আলী শেখ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর উত্তরপাড়া গ্রামের মৃত সুরত আলী শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুদ্দুস আলী গরু কেনাবেচার ব্যবসা করতেন। গত শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুদ্দুসসহ তার কয়েক বন্ধু এলাকার একটি ভুট্টা খেতের ভেতর তাস দিয়ে জুয়া খেলছিল। সে সময় কেউ একজন মুঠো ফোনে তাদের বলে পুলিশ যাচ্ছে। এমন খবরে সবাই সেই আসর থেকে দৌঁড়ে পালিয়ে যায়। সে সময় কুদ্দুস দৌঁড় দিয়েছিল কিনা কেউ খেয়াল করেনি বলে জানান সে সময় তার সাথে থাকা তারই নিকট এক আত্মীয়।

নিহতের স্ত্রী মাহমুদা অক্তার জানান, রাতে তার স্বামী কুদ্দুস আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি। রবিবার সকালে ভুট্টা ক্ষেতের পাশে পুকুরপাড় থেকে তাকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তার শরীরের কয়েকটি স্থানে পোড়া ছিলো বলে দাবি স্ত্রী মাহমুদার।

এ বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (এস আই) ফাহাদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি