আলীকদমে ইমাম-মুয়াজ্জিনদের মুখে হাসি, পাশে জেলা পরিষদ

সারাদেশ
আলীকদমে ইমাম-মুয়াজ্জিনদের মুখে হাসি, পাশে জেলা পরিষদ

প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬, ৬:৫৮ পিএম

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার ও অনুদান বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।এ উপলক্ষে উপজেলার আয়শা ছিদ্দিকা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। তিনি তার বক্তব্যে বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের সম্মাননা ও সহায়তা প্রদান সময়ের দাবি। জেলা পরিষদ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি তাদের হাতে ঈদ উপহার সামগ্রী ও অনুদান তুলে দেন।এ সময় উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়