নোয়াখালী জেলার ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার

সারাদেশ
নোয়াখালী জেলার ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার
২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

নোয়াখালীর সদর উপজেলার ইসলামগঞ্জ বাজারে অভিযান চালিয়ে একটি জবাইকৃত শিয়াল উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপকূলীয় বন বিভাগের একটি টিম ইসলামগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাজারের একটি স্থান থেকে প্রায় ১৮ কেজি ওজনের জবাইকৃত একটি শিয়াল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন