হ্নীলা আল ফালাহ একাডেমির অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ
হ্নীলা আল ফালাহ একাডেমির অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৯ মার্চ ২০২৬, ১:২৫ এএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অবস্থিত আল ফালাহ একাডেমির অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে একাডেমি মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আলমগীর সালাম পুলকের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য সাইফুল্লাহ মানছুর। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ডা. আবু বকর আল মামুন এবং বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল ফালাহ একাডেমির অধ্যক্ষ নুর হোছাইন ছিদ্দিকী, উপাধ্যক্ষ মোহাম্মদ রফিক এবং প্রাক্তন শিক্ষক মোছা. কলিমউল্লাহ।

সভাপতির বক্তব্যে আলমগীর সালাম পুলক একাডেমির প্রয়াত শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তিনি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু, ‘মিট দ্যা স্টার’ প্রোগ্রামসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা তুলে ধরেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ

আরো পড়ুন
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ
সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সারাদেশ