ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’র উদ্যোগে ঝিনাইদহে মেহেদী উৎসব

সারাদেশ
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’র উদ্যোগে ঝিনাইদহে মেহেদী উৎসব
১৯ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘রাঙা হাতে মেহেদী উৎসব’ পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, ঝিনাইদহ জেলা শাখা।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহের দেবদারু এভিনিউ নামক স্থানে মেহেদী উৎসব পালনসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আয়োজকরা।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান জনির নেতৃত্বে কর্মসূচির পরিচালনা করেন মাসুমা ইসলাম। এ সময় ১২ জন শিশুর হাতে মেহেদী দেওয়া হয় এবং কাপড়সহ অন্যান্য ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়। এ কর্মসূচিতে সাকিব আসলাম, সুস্মিতা তাবাসসুম, শুভ, আয়ানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেদী উৎসবে অংশগ্রহণকারী মনিরা অনুভূতি প্রকাশ করে বলেন, ঈদের আগে আপুরা আমাদের হাত সাজিয়ে দেন। খুব ভালো লাগে। এবার ঈদে আমাদের কাপড়, চকলেট আর ঈদ বোনাস দিয়েছেন তারা।

এ কর্মসূচির পরিচালক মাসুমা ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ‘রাঙা হাতে মেহেদী উৎসব’ পালন করা হয়েছে। তবে যতটুকু পেরেছি, এবার একটু ভিন্নভাবে পালনের চেষ্টা করেছি। তাদের ঈদ উপহার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান জনি বলেন, প্রতি ঈদে বাচ্চাদের নিয়ে সংগঠনের পক্ষ থেকে আনন্দ-উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি পালন করা হয়। বাচ্চাদের মুখে হাসি থাকলে সামাজিক কাজে অনুপ্রেরণা পাই এবং তাদের কাছেও এই বার্তা পৌঁছে যায় যে ভবিষ্যতে এমন ভালো কাজে তাদেরও অংশগ্রহণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি