ব্যাগভর্তি বাজার পেয়ে খুশি ঝিনাইগাতীর ২০০ পরিবার

সারাদেশ
ব্যাগভর্তি বাজার পেয়ে খুশি ঝিনাইগাতীর ২০০ পরিবার
নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৭:২৩ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে টাকা ছাড়াই ব্যাগভর্তি নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়েছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক সুবিধাবঞ্চিত পরিবার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল তিনটায় যিদনী মডেল স্কুল চত্বরে ব্যাগভর্তি এসব পণ্য সামগ্রী তুলে দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'ভয়েস অব ঝিনাইগাতী' এর সদস্যরা।

আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় ব্যাগভর্তি এ ঈদ উপহারে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, পিঠা, মুড়ি, ডাল, পেঁয়াজ ও আলু।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির। বক্তব্য দেন ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ ও শেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. নাইম ইসলাম।

আয়োজক সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন শুধু বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি মানুষ যেন এই আনন্দ ভাগাভাগি করতে পারে—এই লক্ষ্য থেকেই গত কয়েক বছর যাবত এমন উদ্যোগ নেওয়া হয়। যার পৃষ্ঠপোষকতায় থাকেন প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবাল মহোদয়।

তিনি আরো বলেন, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ।

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়