জয়পুরহাটে ড্রিমস ওয়াটার পার্ক ইস্যু: লাইভে এসে দুঃখ প্রকাশ, নতুন নির্দেশনা কর্তৃপক্ষের

সারাদেশ
জয়পুরহাটে ড্রিমস ওয়াটার পার্ক ইস্যু: লাইভে এসে দুঃখ প্রকাশ, নতুন নির্দেশনা কর্তৃপক্ষের
২৭ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

জয়পুরহাট সদর উপজেলার ৭নং বম্বু ইউনিয়নের ‘ড্রিমস কিচেন ও ওয়াটার পার্ক’কে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ মারুফ আহমেদ। 

লাইভে মালিক পক্ষ জানান, "প্রায় তিন বছর আগে ‘ড্রিমস কিচেন’ চালু হলেও চলতি ঈদে প্রথমবারের মতো ওয়াটার পার্ক উদ্বোধন করা হয়। অল্প সময়ের মধ্যে উদ্বোধনের কারণে কিছু নিয়ম-শৃঙ্খলা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে তিনি স্বীকার করেন।"

তিনি বলেন, “আমাদের কিছু ভুলের কারণে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

কর্তৃপক্ষ আরও জানান, "ঈদের দিনে উচ্চস্বরে গান-বাজনার মতো বিষয়গুলো তাদের ভুলের কারণেই ঘটেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।"

এছাড়া পার্কের পরিবেশ সুশৃঙ্খল রাখতে নতুন কিছু নির্দেশনা স্পষ্ট করেন তিনি। এর মধ্যে রয়েছে, ১. উচ্চ শব্দে গান-বাজনা থেকে বিরত থাকা, ২. পারিপার্শ্বিক পরিবেশ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সম্মান রেখে কার্যক্রম পরিচালনা করা এবং ৩. আগত দর্শনার্থীদের জন্য কিছু নিয়মাবলি নির্ধারণ করা।

তিনি আরও বলেন, “এখানের একটি ইউনিয়নেই তিনটি কামিল মাদ্রাসা ও একাধিক মসজিদ রয়েছে, তাই আমরা চেষ্টা করব যেন আমাদের কোনো কার্যক্রম যেন এলাকাবাসীর অসুবিধার কারণ না হয়।”

কর্তৃপক্ষ স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "তাদের ভুল ধরিয়ে দেওয়ায় তারা সচেতন হয়েছেন এবং ভবিষ্যতে একটি সুস্থ ও পারিবারিক বিনোদন পরিবেশ গড়ে তুলতে চান।"

শেষে তিনি সকলের কাছে পরামর্শ ও সহযোগিতা কামনা করেন, যাতে প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করা যায় এবং এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন