বাঘাইছড়িতে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

সারাদেশ
বাঘাইছড়িতে ইয়াবাসহ এক ব্যক্তি আটক
২৮ মার্চ ২০২৬, ২:২৫ পিএম

রাঙ্গামাটি বাঘাইছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

২৭ মার্চ ২০২৬  আনুমানিক ২৩১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ইয়াবা ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা ব্যবসায়ী মোঃ নুর কবির (৩২), পিতা-মৃত জামাল হোসেন, গ্রাম- পশ্চিম মুসলিম ব্লক পোষ্ট ও থানা- বাঘাইছড়ি ও জেলা-রাঙ্গামাটি মুসলিম ব্লক এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ২ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে দ্রুত মুসলিম ব্লকে এলাকায় পৌঁছালে ইয়াবা ব্যবসায়ী বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালানোর চেষ্টা করলে মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে হতে আনুমানিক ২৩৩০ ঘটিকায় বর্ণিত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে পরিহিত লুঙ্গির গিটের মধ্যে পলিথিনে মোড়ানো ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথে থাকা ০১টি এ্যানড্রয়েট (Readmi Note-9) ও ০১টি বাটন (GDL) মোবাইল, ০১টি চার্জার এবং ০১টি পাওয়ার ব্যাংক জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ২২,৫০০.০০ টাকা। উল্লেখ্য যে, আটককৃত আসামীকে জব্দকৃত মালামালসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হবে।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোন সর্বদা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন