জ্বালানি তেল পাচার ঠেকাতে যশোরে বিজিবির কড়া নজরদারি

সারাদেশ
জ্বালানি তেল পাচার ঠেকাতে যশোরে বিজিবির কড়া নজরদারি

সোমবার (৩০ মার্চ) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বেনাপোল কোম্পানী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, নবাগত ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি।

৩০ মার্চ ২০২৬, ৫:১০ পিএম

‎বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা মোকাবিলা এবং দেশের অভ্যন্তরে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ মার্চ) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বেনাপোল কোম্পানী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, নবাগত ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি।

‎​সংবাদ সম্মেলনে জানানো হয়,বিরাজমান পরিস্থিতিতে বিজিবি কর্তৃক গৃহীত কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো...

জ্বালানি ডিপো সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা,ডিপো হতে ফিলিং স্টেশনসমূহে জ্বালানির নিরবিচ্ছিন্ন ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা,সীমান্ত ও নৌপথে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের অবৈধ পাচার প্রতিরোধ করা ও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা।

‎‎যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশেপাশের এলাকায় ১৯২টি বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা, ২৯টি সীমান্তবর্তী তৈল পাম্প/ফিলিং ষ্টেশন পর্যবেক্ষণ করণ, সন্দেহজনক রুট সমূহে ১৯৩৬টি তল্লাশি ও মোবাইল টহল পরিচালনা, সীমান্তবর্তী চোরাচালানী রুট সমূহে ১১৩১টি চেকপোষ্ট পরিচালনা, তেল পাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে ৯৪৬টি মতবিনিময় সভার আয়োজন এবং বিভিন্ন সংস্থা/বাহিনীর সাথে ৯৭টি যৌথ তল্লাশী এবং চেকপোষ্ট পরিচালনার মাধ্যমে জ্বালানি তেল পাচার প্রতিরোধকল্পে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎জ্বালানি তেল যাতে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার হতে না পারে সেজন্য নৌপথে স্পিডবোটের মাধ্যমে ০৬টি নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে, ফলে নদী পথেও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান,বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সংশ্লিষ্ট সকল সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষা করা সম্ভব। এমতাবস্থায়, দেশবাসীর প্রতি অনুরোধ জানানো যাচ্ছে যে, কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্তবর্তী এলাকায় জ্বালানি সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক বিজিবিকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

‎এছাড়াও বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশে ০৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন