হাতিয়ার নৌ-যান ও ফেরি সংকট নিরসনে উদ্যোগ, ঈদের আগেই নতুন ফেরির আশ্বাস

সারাদেশ
হাতিয়ার নৌ-যান ও ফেরি সংকট নিরসনে উদ্যোগ, ঈদের আগেই নতুন ফেরির আশ্বাস
০৪ এপ্রিল ২০২৬, ৬:৪১ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সংকট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি সংযোজনের চেষ্টা চলছে। পাশাপাশি সংকট নিরসনে আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

শনিবার (৪ এপ্রিল) সকালে হাতিয়ার নলচিরা চৌমাঠা এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আরও জানান, হাতিয়ার মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ লক্ষ্যে হাতিয়ার দুই পাশের ফেরিঘাট সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং নদীতীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে। নৌপরিবহন ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুননাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন