মণিরামপুরে সড়কে মৃত্যুফাঁদ! পিকআপ-ভ্যান সংঘর্ষে শিশুসহ গুরুতর আহত ৪

সারাদেশ
মণিরামপুরে সড়কে মৃত্যুফাঁদ! পিকআপ-ভ্যান সংঘর্ষে শিশুসহ গুরুতর আহত ৪
০৬ এপ্রিল ২০২৬, ৬:৫৭ পিএম

যশোরের মণিরামপুর উপজেলায় পিকআপ ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ব্যস্ততম চিনাটোলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হলেন-সিরাজসিংগা (কুয়াদা) গ্রামের সদেব দাসের ছেলে অপু দাস (৭), একই গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে নিমাই দাস (৬৫),তার স্ত্রী অর্চনা দাস (৫০), ঝিনাইদহ জেলার দয়ালের স্ত্রী দীপালি (৪৫)।

‎‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দুর্ঘটনার পর চিনাটোলা বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা গেছে দ্রুতগতির যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে। পুলিশ দুর্ঘটনায় জড়িত যান দুটি জব্দের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ