পাহাড়ে পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরকে বরণের প্রস্তুতি

সারাদেশ
পাহাড়ে পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরকে বরণের প্রস্তুতি
০৭ এপ্রিল ২০২৬, ১:৩৭ পিএম

বিদায়ী বছরের সব গ্লানি, দুঃখ-বেদনা আর অপূর্ণতাকে পেছনে ফেলে নতুন আশায়  বুক বেঁধে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত পাহাড়ি জনপদ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা পাহাড়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আয়োজন। উৎসবমুখর পরিবেশে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পুরো এলাকায়।

নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের বিভিন্ন স্থানে সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। রঙিন আলোকসজ্জা, ঐতিহ্যবাহী পোশাক আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয়  পাহাড়ি আদিবাসি শিল্পীরা।

থাকছে নাচ, গান, আবৃত্তি ও পাহাড়ি সংস্কৃতির নানা উপস্থাপনা।স্থানীয় প্রশাসন জানিয়েছে, উৎসবকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। 

বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে  বেড়াতে আসা পর্যটকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ। অনেকেই পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে নতুন বছরকে বরণ করতে এসেছেন। তাদের মতে, শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে নতুন বছর শুরু করা এক ভিন্ন অনুভূতি।

সব মিলিয়ে, আনন্দ-উচ্ছ্বাস আর নতুন স্বপ্ন নিয়ে পাহাড় প্রস্তুত নতুন বছরকে বরণ করতে। বিদায়ী বছরের সব ক্লান্তি ভুলে নতুন সূর্যের আলোয় ভরে উঠুক সবার জীবন—এই প্রত্যাশাই এখন সবার মুখে।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন