বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের সিট পড়ে ১ শ্রমিক নিহত ও ১ শ্রমিক আহত

সারাদেশ
বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের সিট পড়ে ১ শ্রমিক নিহত ও ১ শ্রমিক আহত
০৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম

‎বেনাপোল স্থলবন্দরে মাল লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিক নিহত এবং আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

‎মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের টিটিআই মাঠে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎জানা যায়, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর দুইজন শ্রমিক একটি বাংলাদেশি ট্রাকে স্টিলের প্লেন সিট লোড করছিলেন। এ সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে ভারী স্টিলের সিট তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শাহাজান আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হন এবং সোহেল নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন।
‎আহত সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৩৮ নম্বর শেডে টিটিআই মাঠে প্লেন সিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে শাহাজান নামে এক শ্রমিক মারা গেছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।”

‎তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুরাতন ও ত্রুটিপূর্ণ ক্রেন এবং ফর্কলিফট ব্যবহার করার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে, যা শ্রমিকদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
‎দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

‎নিহত শাহাজান আলী বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। আহত সোহেল একই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

‎এ মর্মান্তিক ঘটনায় বেনাপোল স্থলবন্দর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন