বাংলা নববর্ষে শেরপুরে আনন্দ শোভাযাত্রা, বাঙালিয়ানা উদযাপন

নারী-শিশু
বাংলা নববর্ষে শেরপুরে আনন্দ শোভাযাত্রা, বাঙালিয়ানা উদযাপন
১৪ এপ্রিল ২০২৬, ২:০৬ পিএম

১৪ এপ্রিল মঙ্গলবার বাংলা ১৪৩৩ এর বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ করা হয়। এরপর ডিসি উদ্যানে তিন দিনব্যাপী লোকজ মেলা উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুড়ি, ময়ূর, পাখি, বাঘ সহ বিভিন্ন ফেস্টুন ও মুখোশ প্রদর্শন এবং বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি ও পালকি অংশ নেয়।

এ সময় জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভুঁঞা, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ ও ও বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলার প্রায় শতাধিক গ্রামে বিভিন্ন হাট-বাজার ও স্কুল মাঠে বসেছে লোকজ ও গ্রামীণ বৈশাখী মেলা।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি