অকটেনে ১০ টাকা বেশি নেওয়ায় বিক্রেতাকে জরিমানা

আইন-আদালত
অকটেনে ১০ টাকা বেশি নেওয়ায় বিক্রেতাকে জরিমানা
২৩ এপ্রিল ২০২৬, ৬:০২ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রি করায় মো. সাজ্জাদ নামের এক জ্বালানি তেল বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাদুরতলা এলাকায় ‘তায়েফ ওয়েল’ নামের দোকানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে দেখা যায়, লিটারপ্রতি ১৫০ টাকায় অকটেন বিক্রি করা হচ্ছিল, যা নির্ধারিত মূল্যের চেয়ে ১০ টাকা বেশি। এ অপরাধে তায়েফ অয়েল স্টোরের স্বত্বাধিকারী মো. সাজ্জাদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।