১০ প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকারের অভিযানে ৯১ হাজার টাকা জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৭ এপ্রিল ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৬ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে রয়েল চারমি কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার দিঘীরপাড় ও ঝাউবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়ামিন স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মেঘনা আইসক্রিম কে অবৈধ পণ্য বিক্রয় করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার সনাতনি বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স গাজী স্টোর কে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড ও বাবু খান রোড এলাকায় অভিযান চালিয়ে সোনিয়া'স ড্রিম মেক ওভার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা এবং ব্লুজ ক্যাফে কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে দৌলতপুর উপজেলার দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইদুল স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সূর্যতরি স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩ হাজার টাকা এবং মেসার্স মজিদ স্টোর কে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার কাঞ্চনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজন আইসক্রিম কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযানে ১০ টি প্রতিষ্ঠানকে ৯১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন