হাতিয়ার খাসের হাটে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সারাদেশ
হাতিয়ার খাসের হাটে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিহত আরাফাত হোসেন স্থানীয় আবুবকর ছিদ্দিক মিঞার নাতি এবং মরহুম আফছার মিয়ার জ্যেষ্ঠ সন্তান।

২৭ এপ্রিল ২০২৬, ৮:৩১ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার খাসের হাট এলাকায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (আফছার মিয়ার বড় ছেলে) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (সোমবার) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন স্থানীয় আবুবকর ছিদ্দিক মিঞার নাতি এবং মরহুম আফছার মিয়ার জ্যেষ্ঠ সন্তান। হঠাৎ বজ্রপাতের এ ঘটনায় তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম বিরাজ করছে।

শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রাত ৯টায় দাইন মাঝি বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন আরাফাত হোসেনকে জান্নাতুল ফেরদাউস দান করা হয় এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করা হয়।

সর্বশেষ

আরো পড়ুন
অভয়নগরে উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা

অভয়নগরে উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা

অপরাধ ও দুর্নীতি
বৈশাখের আগুনরাঙা কৃষ্ণচূড়া প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়েছে

বৈশাখের আগুনরাঙা কৃষ্ণচূড়া প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়েছে

অন্যান্য
হাতিয়ার খাসের হাটে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

হাতিয়ার খাসের হাটে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সারাদেশ
আজ থেকে পুনরায় পর্দায় ফিরলো ‘চ্যানেল ওয়ান’ টেলিভিশন

১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান / আজ থেকে পুনরায় পর্দায় ফিরলো ‘চ্যানেল ওয়ান’ টেলিভিশন

গণমাধ্যম
১০ প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকারের অভিযানে ৯১ হাজার টাকা জরিমানা

১০ প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকারের অভিযানে ৯১ হাজার টাকা জরিমানা

সারাদেশ
ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঈশ্বরগঞ্জের শৌখিন মৎস্য শিকারির মৃত্যু

ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঈশ্বরগঞ্জের শৌখিন মৎস্য শিকারির মৃত্যু

সারাদেশ
মৌলভীবাজারে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জনদুর্ভোগ