মণিরামপুরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধ কৃষকের

সারাদেশ
মণিরামপুরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধ কৃষকের
১৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

যশোরের মণিরামপুরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে মো:লুৎফর সরদার (৭২) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাঁপা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

‎নিহত লুৎফর সরদার ওই গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

‎‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে লুৎফর সরদার তার স্ত্রীকে নিয়ে বাড়ির পাশের মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। কাজ শেষে দু’জনে মাথায় ঘাসের বোঝা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ আকাশ কালো হয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়।

‎‎ঝড়ের মধ্যেই হঠাৎ বজ্রপাত আঘাত হানে। এতে লুৎফর সরদার ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। তার স্ত্রী প্রাণভয়ে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে চোখের সামনে স্বামীর এমন করুণ মৃত্যু তাকে স্তব্ধ করে দেয়।

‎‎ঝাঁপা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “লুৎফর সরদার একজন পরিশ্রমী ও নিরীহ কৃষক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ