পাবনায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

সারাদেশ
পাবনায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

নিহতরা হলেন, উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) ও ধুলাউড়ি বারোয়ানি গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫৫)।

০২ এপ্রিল ২০২৬, ৮:৩৩ পিএম

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে পাবনার সাঁথিয়ায় উপজেলায় পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) ও ধুলাউড়ি বারোয়ানি গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫৫)। 

করমজা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন জানান, আকরাম হোসেন বিকেলে তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে যান। এ সময় কোন বৃষ্টি না থাকলেও তার উপর বজ্রপাত হয়। দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখতে পেলে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাত হলে আবু সাইদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি খুবই সহজ সরল পরোপকারী ছিলেন। এছাড়া ধুলাউড়ি বারোয়ানি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছেন। তাদের তিজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বজ্রপাতে তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি