বাসাইলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আইন-আদালত
বাসাইলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
২৭ মার্চ ২০২৬, ৩:৫১ পিএম

টাঙ্গাইলের বাসাইলে থানা পুলিশের পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের একটি চৌকস আভিজনিক দল উপজেলার কাশিল ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কাশিল দক্ষিণপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মিন্টু ওরফে মিন্টু খান (৪৮)-কে আটক করা হয়। আটককৃত মিন্টু ওই গ্রামের মৃত আরফান খানের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​পুলিশ জানায়, মিন্টু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগেও বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল বাসাইল থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা (নং-১৮) রুজু করা হয়েছে।

এদিকে, পৃথক আরেকটি অভিযানে উপজেলার মান্দারজানি এলাকা থেকে ফারুক হোসেন (৪১) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক ওই গ্রামের দুদু মিয়ার ছেলে।

​বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন