চাটমোহরে স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ, অভিযুক্ত স্বামী আটক

আইন-আদালত
চাটমোহরে স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ, অভিযুক্ত স্বামী আটক

বুধবার দুপুরে পাবনার চাটমোহরে অভিযুক্ত স্বামী সবুজ মন্ডলকে আটক করেছে পুলিশ।

০১ এপ্রিল ২০২৬, ৮:৩০ পিএম

পাবনার চাটমোহর উপজেলায় স্বামীর নির্যাতনে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী সবুজ মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

বুধবার (০১ এপ্রিল) সকালে উপজেলার ফৈলজানা কাটাজোলা গ্রামে এ ঘটনা ঘটে।মৃত মনিষা মন্ডল (৩১) ওই গ্রামের উপেন সরকারের মেয়ে। প্রায় আট বছর আগে একই গ্রামের সুবল মন্ডলের ছেলে সবুজ মন্ডল (৩৫)-এর সঙ্গে তার বিয়ে হয়।

স্বজনদের অভিযোগ, মনিষা ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সেখান থেকে সম্প্রতি স্বামী সবুজ মন্ডল বড় ভাইকে সঙ্গে নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে মদ্যপ অবস্থায় তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে মনিষার পেটে লাথি মারা হলে তার রক্তক্ষরণ শুরু হয়। এমনকি ভিডিও কলে আত্মীয়দের ওই নির্যাতনের দৃশ্য দেখানো হয়েছে বলেও দাবি করেন তারা।

অভিযোগ রয়েছে, পরে তাকে গ্রামের বাড়িতে এনে প্রায় পাঁচদিন একটি ঘরে আটকে রাখা হয়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলেও কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি।

পরিস্থিতির অবনতি হলে বুধবার (১ এপ্রিল) সকালে তাকে পাবনায় নেওয়ার পথে সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিষার বাবা উপেন সরকার অভিযোগ করেন, পুরো সময় তাদের কিছু জানানো হয়নি এবং মেয়েকে দেখার সুযোগও দেওয়া হয়নি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের পরিবার। সবুজ মন্ডলের বাবা সুবল মন্ডল বলেন, দাম্পত্য কলহের জেরে মনিষা তিন মাস আগে ঢাকায় চলে যান। সেখানে একটি বাসায় কাজ করার সময় কোনো সমস্যায় পড়লে ছেলে সবুজ তাকে নিয়ে আসে। তার দাবি, মনিষা নিজেই গর্ভপাতের জন্য ওষুধ সেবন করেছিলেন এবং এ সংক্রান্ত চিকিৎসা নথি তাদের কাছে রয়েছে।

তিনি আরও বলেন, গত ২৭ মার্চ মনিষা চাটমোহরে আসেন। পরবর্তীতে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত স্বামী সবুজ মন্ডলকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

সর্বশেষ

আরো পড়ুন
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন