থানার গেটের সামনে অস্বাস্থ্যকর হোটেল বন্ধ

দৈনিক নয়া সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের তাৎক্ষণিক অভিযান

আইন-আদালত
দৈনিক নয়া সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের তাৎক্ষণিক অভিযান

স্থানীয় সূত্রে জানা যায়, ‘শুনে’ নামের ওই হোটেলে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল।

০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম

যশোরের মণিরামপুরে থানার গেটের সামনে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত একটি হোটেল অবশেষে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় ও জাতীয় দৈনিকসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই এ বিষয়ে নড়েচড়ে বসে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, ‘শুনে’ নামের ওই হোটেলে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।

‎‎এরই পরিপ্রেক্ষিতে গতকাল উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে হোটেলটি বন্ধ করে দেয়। অভিযানের সময় রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, দূষিত পানির ব্যবহার এবং খাবার সংরক্ষণে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, “মিডিয়ায় সংবাদ প্রকাশ না হলে হয়তো এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম চলতেই থাকত। প্রশাসনের এই পদক্ষেপে আমরা স্বস্তি পেয়েছি।”

‎স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অস্বাস্থ্যকর খাবার গ্রহণে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ পানিবাহিত রোগের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পায়।

‎অন্যদিকে, দ্রুত অভিযান পরিচালনা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনকে স্থানীয় সচেতন মহল প্রশংসা জানিয়েছেন।

‎‎তবে সচেতন মহল মনে করছে, শুধু একটি হোটেল বন্ধ করাই যথেষ্ট নয়-উপজেলার অন্যান্য খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানেও নিয়মিত মনিটরিং জোরদার করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ