তুচ্ছ ঘটনায় ভ্যানচালকে পিটিয়ে হত্যা

তুচ্ছ ঘটনায় ভ্যানচালকে পিটিয়ে হত্যা
১০ এপ্রিল ২০২৬, ২:৪২ পিএম

রাজশাহী ১০ এপ্রিল ২০২৬।রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলম (৪৪) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মো. আশরাফ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মজিবর রহমান (৫৫) চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর।

এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসি মজিবরকে পাঠকক্লাবে আটকিয়ে রাখে। ঘটনাস্থলে পুলিশ আসামি মজিবরকে নিতে গেলে

উত্তেজিত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করে মোহনপুর থানা পুলিশের দক্ষতায় আসামিকে নিরাপদে রাখা হয়েছে। জনতার রোষানলে পড়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুইজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ সদস্যরা কাজ করছেন।

এবিষয়ে মোহনপুর থানা সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান,

অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন